1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 10:04 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেটে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পিঁয়াজসহ আটক ৪

  • Update Time : Wednesday, November 12, 2025
  • 123 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৯০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও চারজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে শিবেরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ কুতুব উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৪০), ময়না মিয়া (৪০), নাছির উদ্দিন (৪০)।

Manual5 Ad Code

পুলিশ জানায়, শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এসময় তারা ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেন যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা। অভিযানে দুইটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে পুলিশ জানায়।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা (নং-০৯) করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!