1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 8:18 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেট মহানগর জামায়াতের ১২নং ওয়ার্ড যুব বিভাগের মতবিনিময় সভা

  • Update Time : Saturday, November 8, 2025
  • 91 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপিরষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র ও যুবকরাই অগ্রণী ভুমিকা পালন করেছে। তাদের নেতৃত্বেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। জামায়াত তরুণ ও যুবকদেরকে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তুলতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে আগামী নির্বাচনে যুবকদেরকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের যুগে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ কঠিন হয়ে পড়েছে। ইসলামী আন্দোলনে শামিল হলে যুবকরা নৈতিকতার শক্তিতে বলীয়ান হতে পারে। তারা নতুন দিশা পেতে পারে। জামায়াত সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। যুবকদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে চায়। তাই আগামীতে ক্ষমতার পরিবর্তনে যুবকদেরকে ভেবে চিন্তে তাদের মতামত প্রদান করতে হবে। কারণ মানুষ পরিবর্তন চায়।

তিনি শুক্রবার (৭ নভেম্বর) রাতে সিলেট মহানগর জামায়াতের ১২নং ওয়ার্ড যুব বিভাগ আয়োজিত যুবকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি রায়হান আহমদের সভাপতি ও সেক্রেটারী তানভীর আহমদের পরিচালনায় শেখঘাট জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামাত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর যুব বিভাগ সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর ব্যবসায়ী ফোরাম সেক্রেটারী মোঃ নুরুল আলম ও শেখঘাট পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মু. ফখর উদ্দিন।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ১২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ফয়েজুল ইসলাম, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, ১২নং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি বেলাল হোসেন, শ্রমিক নেতা শামীম আহমদ, জামায়াত নেতা আব্দুল মালিক, যুব নেতা ফয়সল আহমদ রাফি, ফয়েজ আহমদ, রাসেল আহমদ পাপলু ও আরাফত রহমান মিহির প্রমূখ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!