1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 6:24 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার

  • Update Time : Thursday, November 6, 2025
  • 128 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পুলিশ প্রশাসন। এসএমপি’র সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এসএমপি’র সম্মেলনকক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকেই মাঠে কাজ শুরু করেছি। জনগণের জানমালের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি পালন এবং সমান সুযোগ নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।’

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

কমিশনার আরও বলেন, ‘সিলেটের প্রার্থীরা যদি আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন উপহার দিতে পারবো এটাই আমাদের প্রত্যাশা।’

 

সভায় উপস্থিত প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিসরে হয়—এই বিষয়ে সবাই একমত।’

 

Manual7 Ad Code

মতবিনিময় সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আলোচনায় ভোটারদের নিরাপত্তা, প্রচার-প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা এসব বিষয় গুরুত্ব পায়।

 

সভা শেষে কমিশনার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালে কোনো প্রার্থী, দল বা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এসএমপি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারেন এটাই আমাদের মূল লক্ষ্য।’

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!