1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 6:23 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ

  • Update Time : Wednesday, November 5, 2025
  • 137 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জুলাই সনদের আইনী ভিত্তি ছাড়া নির্বাচন জুলাই শহীদ ও আহতদের সাথে প্রতারণার শামিল। তাই নির্বাচনের আগেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কাজ চালিয়ে যেতে হবে।

Manual8 Ad Code

তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নগরীর দরগাহ মহল্লা এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পশ্চিমের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অর্নব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু, কোতয়ালী থানা পশ্চিম জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারি আয়কর আইনজীবী পারভেজ আহমদ, ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী চৌধুরী নিয়াজ মো: আজিজুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃতি ফুটনলার রুবেল আহমদ নান্নু ও রেমিট্যান্স যোদ্ধা সুমন আহমদ।

উপস্থিত ছিলেন অর্নব সমাজ কল্যাণ সংঘের সেক্রেটারী মো. সুনু মিয়া, ট্রেজারার সেলিম আহমদ, স্থানীয় মুরুব্বি হাজি মনু মিয়া, আবুল হাসনাত, কয়ছর আহমদ, আতিকুর রহমান ও জুনেল আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!