1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:24 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মামলা করতে থানায় যেতে হবে না: সিলেটের পুলিশ কমিশনার

  • Update Time : Friday, October 31, 2025
  • 133 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জিডি ও মামলা করতে থানায় যেতে হবে না বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেন, এখন যে কোনো ধরনের সহায়তা পেতে থানায় গিয়ে জিডি বা মামলা করার প্রয়োজন নেই। নাগরিকদের সুবিধার্থে GenieA App এর মাধ্যমে সেবাকে হাতের নাগালে নিয়ে আসা হয়েছে। GenieA App এর মাধ্যমে একটি ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে।

Manual1 Ad Code

শুক্রবার (৩১ অক্টোবর) নগরের উপশহর বি-ব্লকে বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এসএমপি কমিশনার। জুমার নামাজ পূর্ববর্তী বয়ানকালে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

এসএমপি কমিশনার বলেন, প্রাথমিকভাবে এই অ্যাপটি মোগলাবাজার থানায় চালু করা হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই অ্যাপটি ব্যবহার করছে। ইতোমধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নগরীর শাহপরাণ (রহ.) থানা ও দক্ষিণ সুরমা থানায় এই App এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ ছাড়া আগামী মাসে ‘আইনি সেবা’ নামে অ্যাপটির একটি নতুন সেবা চালু করা হবে।

তিনি আরও বলেন, আপনারা যদি অনেক টাকা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে চান, তাহলে পুলিশের সহায়তা চাইলে বিনা খরচে এই সেবা দেওয়া হবে।

এসএমপি কমিশনার বলেন, আমার লক্ষ্য হলো সিলেটকে একটি সুন্দর ও নিরাপদ নগরীতে পরিণত করা। এই লক্ষ্যে পৌঁছাতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, একটি বিষয় আমাকে অবাক করেছে, এই মেট্রোপলিটন এলাকায় প্রায় ৯০০টির অধিক মসজিদ রয়েছে। কিন্তু ইমাম ও মুয়াজ্জিমের বেতন-ভাতা বা সম্মানী মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা।

ইমাম ও মুয়াজ্জিন সাহেবরা সমাজে ধর্মের আলো ছড়িয়ে দেন, তাদের বঞ্চিত রেখে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। ইমাম ও মুয়াজ্জিমদের ইনসাফের ভিত্তিতে যথাযথ বেতন-ভাতা বা সম্মানী দিতে তিনি মসজিদ কমিটিগুলোর প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code

নামাজের পর তিনি মুসল্লিদের মাঝে GenieA App’র লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!