1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 22, 2026, 10:48 pm
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

হবিগঞ্জ থেকে প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

  • Update Time : Monday, October 27, 2025
  • 102 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে। গত (২৪ অক্টোবর) দুপুরে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম কূপটির ওয়ার্কওভার কার্যক্রমের উদ্বোধন করেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিজিএফসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের এই কাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (আরডিএম), বিজিএফসিএল ও বাপেক্সের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

বিজিএফসিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কূপটির ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। সফলভাবে কাজ শেষ হলে কূপটি থেকে বর্তমান উৎপাদনের অতিরিক্ত আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

Manual7 Ad Code

উল্লেখ্য, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ৭টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে এর গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!