1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:56 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে দুই দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • Update Time : Thursday, October 23, 2025
  • 94 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর নির্দিষ্ট এলাকায় জরুরি বিদ্যুৎ উন্নয়ন কাজের জন্য সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্র ও ১১ কেভি বালুচর ফিডারে বিদ্যুৎ লাইন নির্মাণ ও মেরামত কাজ সম্পন্ন করার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। কাজ শেষ হয়ে গেলেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হবে।

 

Manual8 Ad Code

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নের অংশ হিসেবে এই কাজ অত্যন্ত প্রয়োজনীয় এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করা হবে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ ১)- এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর জল্লারপাড়, ক্বিন ব্রিজ, নবাব রোড, লালা দীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগর দীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদীঘির পাড়, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিউবো জানিয়েছে, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Manual2 Ad Code

অন্যদিকে, সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ ২)- এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ বিউবো সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন নিম্নোক্ত ১১ কেভি ফিডার সমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, বিউবো, সিলেট কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual3 Ad Code

 

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

১১ কেভি বালুচর ফিডারের লাইনের আওতাধীন- বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশেপাশের এলাকাসমূহ। এখানে উল্লেখ্য যে, নিরাপত্তার স্বার্থে উক্ত সাট-ডাউনের সময়কালীন সময় লাইন চালু বলিয়া গন্য হইবে।

 

নির্ধারিত সময়ের পূর্বে কার্য্য সম্পাদন হইলে তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হইবে। সম্মনিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!