1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 5:55 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

তারুণ্যের উৎসব উপলক্ষে সিলেটে শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

  • Update Time : Wednesday, October 22, 2025
  • 100 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: তারুণ্যের উৎসব উপলক্ষে সিলেটে শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। বুধবার (২২ অক্টোবর) সকালে নগরের জল্লার পাড়ের জল্লাদিঘী পরিষ্কারের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী।

দীর্ঘদিন ধরে আবর্জনা জমে ভাগাড়ে পরিণত হওয়া জল্লাদিঘিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন শতাধিক স্বেচ্ছ

সিলেট সিটি করপোরেশন, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) ও নরওয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন ও নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান প্রমুখ।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিরাও এতে অংশ নেন।

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খান মো. রেজা-উন-নবী বলেন, ‘প্লাস্টিক ও পলিথিনে ভরাট শহরের জলাধারগুলো পরিষ্কার করলে মশকের প্রজনন ধ্বংস হবে, পানির প্রবাহও বৃদ্ধি পাবে। তারুণ্যের উৎসব উপলক্ষে আমরা শহরের খাল ও ছড়া পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছি। তরুণরাই সমাজের মূল শক্তি তাদের হাত ধরেই পরিচ্ছন্ন সিলেট গড়ে উঠবে।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘একসময় সিলেটে অসংখ্য দিঘী ও জলাশয় ছিল, যা এখন দখল ও ময়লার কারণে ব্যবহার অনুপযোগী হয়েছে। আমরা মাছুদিঘি পরিষ্কারের পর এবার জল্লারপাড়ে অভিযান শুরু করেছি। ধীরে ধীরে শহরের সব জলাধার দখলমুক্ত ও পরিষ্কার করা হবে।’

তিনি আরও বলেন, ‘জলাধারগুলো সিলেট শহরের প্রাণ। এগুলো সংরক্ষণের উদ্যোগ মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

Manual6 Ad Code

প্রসঙ্গত, সাত দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও ক্লিন সিটি সিলেট, বিডি ক্লিন, স্কাউটস, সেভ সিলেট, ইউনাইটেড সুপার ওমেন, সিলেট ওয়ান্ডার ওমেন, সিলেট বাইকার্স ক্লাব, কালারফুল সিলেট, ট্র্যাভেল সিলেট, সিলেট রানার্স ক্লাব, সিলেট সাইক্লিং ক্লাব ও দ্য হিউম্যান চ্যারিটিসহ ২২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিচ্ছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!