1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 7:40 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে-সিলেটে ইসি আনোয়ারুল

  • Update Time : Sunday, October 19, 2025
  • 101 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ গ্রহণ করতে পারবে না এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। এই স্থগিত দল হওয়া মানে তাদের সকল কার্যক্রম স্থগিত তাই আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করতে পারবে না।’

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Manual2 Ad Code

এনসিপির প্রতীক নিয়ে তিনি বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেয়া যাচ্ছে না।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

পিআরের নির্বাচন নিয়ে তিনি বলেন, যেহেতু পিআর নির্বাচন হবে কি- হবে না তা রাজনৈতিক বিষয় তাই রাজনীতিবীদরা সিদ্ধান্ত নেবেন। এই বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

Manual8 Ad Code

সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন চ্যালেঞ্জ হিসেবে থাকবে না আশা করা যায় জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি। তবে নির্বাচন পদ্ধতি একটি রাজনৈতিক বিষয় তাই এই বিষয় নিয়ে কোন মন্তব্য করেননি নির্বাচন কমিশনার।

Manual6 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!