1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 12:09 pm
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

পিআর পদ্ধতি নির্বাচনের দাবীতে সিলেট ইসলামী আন্দোলনের মানববন্ধন

  • Update Time : Wednesday, October 15, 2025
  • 63 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাদ জোহর নগরীর সিটি পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও মহানগর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আলহাজ¦ নজির আহমদ, ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সাব্বির আমার তপু, জেলা ছাত্র আন্দোলন সভাপতি মাওলানা আলবাবুল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল করিম, ইসহাক আহমদ, জাতীয় উলাম আইম্মা পরিষদ মহানগর জয়েন্ট সেক্রেটারী সিরাজ উদ্দিন আনসারী, জাতীয় শিক্ষক ফোরাম সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, ২৪ এর জুলাইয়ে রক্তের নজরানা দিয়ে ছাত্র-জনতা যে দাবীর যথার্থতা প্রমান করেছে সেই দাবীর আইনী ও রাজনৈতিক স্বীকৃতি আদায়ে আমাদের রাজপথে লড়াই করতে হচ্ছে। এরচেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র-জনতার রক্তের দায় শোধ করতে রাজনৈতিক আন্দোলন চালিয়েই যাবে। ৫ দফা দাবী আদায়ে এর আগেও আমরা দুই দফায় কর্মসূচি পালন করেছি। দ্বিতীয় দফায় ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর দেশব্যাপী গণসংযোগ, ৯ অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং আজকে সারাদেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। কর্মসূচিতে মানুষের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ আমাদেরকে অনুপ্রানিত করেছে। যারা কষ্ট করে আমাদের কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে জনতার যৌক্তিক এসব দাবীর প্রতি ইতিবাচক সংবেদনশীলতা প্রদর্শন না করায় আমরা তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!