1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 1:45 pm
Title :
সিলেট টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ মুক্তাদীরের ইশতেহার ঘোষণাপত্র-সিলেটের মানুষের স্বপ্ন পূরণের দলিল’ এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

যুক্তরাষ্ট্র মিশিগান শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিনের সংবর্ধনা

  • Update Time : Saturday, October 11, 2025
  • 64 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সাবেক ছাত্রনেতা, যুক্তরাষ্ট্র মিশিগান শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিনকে সংবর্ধনা প্রদান করেছে বিএনপি-যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল বৃহত্তর খাসদবীর ইউনিট। গত ১০ অক্টোবর শুক্রবার রাত ৯টায় নগরীর চৌকিদেখিতে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিদ হোসেন সাবু।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজন আহমদ সাজু”র পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ,খন্দকার মনিরুজ্জামান মনির,সিলেট মহানগর যুবদলের ১ম সহ সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান,বিমানবন্দর থানা বিএনপি নেতা সৈয়দ মিনার আলী,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোশাহিদ আলী,বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান,জুনায়েদ আহমদ চুন্নু,সোলায়মান আহমদ চমন,হেলাল আহমদ,কাওসার হোসেন,বাবুল আহমদ,রাসেল আহমদ, সেলিম আহমদ,হুমায়ুন আহমদ, মুমিন আহমদ,কাইয়ুম আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবর্ধিত অতিথির বক্তব্যে মঞ্জুরুল করিম তুহিন বলেন আপনাদের ভালোবাসার টানেই আমি বারবার দেশে ফিরে আসি, পতিত স্বৈরাচার সরকারের কঠিন সময়ে আপনাদের ত্যাগ তিতিক্ষা দল মুল্যায়ন করবে ইনশাআল্লাহ।
আগামীদিনে দেশনায়ক তারেক রহমানের উত্থাপিত বিএনপির ৩১দফা বাস্তবায়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।৩১ দফার লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে মানুষকে সচেতন করা প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
এই ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ন হলে আমরা একটি সুন্দর আগামী উপহার পাবো, দেশ হবে সুখি সমৃদ্ধশালী।
তিনি সকল নেতাকর্মীদের আহবান জানান দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড কিংবা দলকে বিব্রত করে এমন কাজ থেকে সকলে বিরত থাকার অঙ্গিকার করে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
দল যার হাতে ধানের শীষ তোলে দিবে আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করে বিজয় ছিনিয়ে আনবো এটাই হউক আমাদের শপথ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!