1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:29 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • Update Time : Thursday, October 9, 2025
  • 111 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের অংশ হিসেবে পাইপলাইন স্থানান্তরের জন্য শুক্রবার (১০ অক্টোবর) দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত প্রকল্প এলাকার পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ওই দিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত-মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়:
আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশে অবস্থিত অঞ্চলসমূহ, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লী বিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল ও লতিফপুর।

Manual7 Ad Code

এই সময়ে এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে বলে জানিয়েছে তিতাস।

Manual7 Ad Code

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্টদের যথাসময়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!