1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:31 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করল স্পেন

  • Update Time : Thursday, October 9, 2025
  • 113 Time View

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র ও সামরিক প্রযুক্তি বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন।

Manual5 Ad Code

স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) দেশটির সংসদে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাস হয়।

Manual3 Ad Code

স্পেনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরায়েলের জন্য অস্ত্র ও জ্বালানি বহনকারী কোনোসামরিক জাহাজ বা বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

Manual3 Ad Code

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের মধ্যে অন্যতম স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজায় যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।

এই ভোটে সরকারের পাশে দাঁড়ায় বামপন্থি পোদেমোস দল। তবে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে। পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, সরকারকে আরও কঠোর হতে হবে এবং ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।

Manual6 Ad Code

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে স্পেনের শক্ত অবস্থানকে তুলে ধরছে। রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম।

সূত্র : মিডলইস্ট মনিটর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!