1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 9:33 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

জালালাবাদ ইউনিয়ন জামায়াতের মতবিনিময় সভা

  • Update Time : Wednesday, October 8, 2025
  • 98 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে ( মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবেনা। কারণ মানুষ এখন সচেতন। ছাত্র ও যুবসমাজ রাজপথ চিনে ফিলেছে। তাদেরকে দমিয়ে রাখা যাবেনা। কেউ অধিকার হরণের চেষ্টা করলে ফের ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচারী হতে পারবেনা। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সিলেট গঠন আমার অঙ্গিকার। সিলেটের মাটি ও মানুষের উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। জনগণকে সাথে নিয়েই আমরা কাংখিত উন্নয়ন নিশ্চিত করবো।

Manual4 Ad Code

তিনি সোমবার (৬ অক্টোবর) রাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনসাধারণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও সেন্টারভিত্তিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

ইউনিয়ন আমীর মাওলানা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সদর উপজেলা জামায়াতের সেক্রেটারীঅ মাওলানা আল ইমরান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি ফয়জুল ইসলাম ও সেন্টার কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!