1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 7:46 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : বদরুজ্জামান সেলিম

  • Update Time : Sunday, October 5, 2025
  • 60 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব হবে।
তিনি বলেন, এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
গোয়াইনঘাট উপজেলার নবগঠিত ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের কুপারবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলি কালে উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বখত চৌধুরী শোয়েব, জেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জালালাবাদ কলেজের প্রভাষক মুসাহিদ আহমদ মাস্টার, অবিভক্ত রুস্তমপুর ইউনিয়ন ১৩ নং বিছনাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদির সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলিমুদ্দিন দুর্জয়, ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন, খালেদ আহমদ, খোরশেদ আলম, দেলোয়ার হোসেন মুকিদ, সেলিম আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুন্না আহমদ, মোহাম্মদ রাজু, স্বপন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!