1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 6:26 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

জনগণের সম্মতিই হবে ভবিষ্যৎ শাসন কাঠামোর ভিত্তি: খন্দকার মুক্তাদির

  • Update Time : Saturday, October 4, 2025
  • 148 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (৪ অক্টোবর) জিন্দবাজারস্থ কাকলি শপিং সেন্টারের বিএমজেএ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। পেছনের পথ মানেই গর্তের দিকে যাওয়া। তিনি আরও বলেন, সিলেটসহ বাংলাদেশকে যদি তার অস্তিত্ব বজায় রাখতে হয়, শুধু উন্নতির জন্য নয়, বরং টিকে থাকার জন্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ১৮-২০ কোটি মানুষের ছোট একটি দেশ। আমাদের অর্থনীতি সীমিত, জনঘনত্ব অনেক বেশি। সমৃদ্ধ ও শক্তিশালী দেশগুলো ভুল করলে তা সংশোধনের সুযোগ পায়, কিন্তু আমাদের সেই বিলাসিতার সুযোগ নেই। সামান্য সামাজিক অস্থিরতা বা সামান্য ভুলেরও মূল্য দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের নেই।
তিনি বলেন, আমরা যে সময়টা পেছনে ফেলে এসেছি, এখন সেই সময়ের ক্ষত পূরণ করে জাতিকে পুনর্গঠনের সময় এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে গড়ে তুলতে হবে এবং এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে জনগণ নিজেদের প্রতিফলন দেখতে পাবে। সরকারের বড় বড় সিদ্ধান্তের পেছনে জনসম্মতি থাকতে হবে, মানুষ যেন তা অনুভব করতে পারে।
এসময় তিনি বিএমজেএ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজকে যেভাবে আপনারা একত্র হয়েছেন, ইনশা আল্লাহ এমন সময় আসবে যখন আপনাদের নিজেদের একটি স্থায়ী কার্যালয় হবে। আপনারা এগুলে আমরাও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএমজেএ প্রতিষ্ঠার পর থেকে তারা শুধু নিজেদের মধ্যে পরিবারের মতো সম্পর্ক গড়ে তোলে নি, বরং নিজেদের পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেছেন। এই আন্তরিক সম্পর্কই তাদের সংগঠনকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন।
এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক ইনকিলাব সিলেট ব্যুারো প্রধান ফয়সল আমীনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যুারো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সভাপতি ফয়সল আহমদ বাবলু, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ইমজা সিলেটের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া রিপোর্টার সুলাইমান আহমদ সোহেল।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, এমআর টুনু তালুকদার, শাহীন আহমদ, অমিতা সিনহা, হাসান সিকদার সেলিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, শাহীন আলম, আশিকুর রহমান রানা, আব্দুল খালিক, তারেক আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, জাবেদ এমরান, জয় রায় হিমেল, ফারহান আহমদ চৌধুরী, রাধে মল্লিক তপন, আশরাফুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!