1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:24 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের হাকিম চৌধুরীর উপহার বিতরণ

  • Update Time : Tuesday, September 30, 2025
  • 128 Time View

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা সদরের একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহারসামগ্রী বিতরণ করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহ’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এম এ মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, “সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষই এদেশের সমান অধিকারভুক্ত নাগরিক। বিএনপি সবসময় সম্প্রীতি ও মানবিকতা নিয়ে কাজ করে। এই উপহার কোনো দান নয়, এটি শুভেচ্ছা ও সহমর্মিতার প্রতীক।”

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, আব্দুল হাসিম চৌধুরী, ছাইফ উদ্দিন, আফতাব আলী মেম্বার, বিলাল উদ্দিন, বুরহান উদ্দিন বিরাই, ছালিক আহমদ সাদী, আবু সাঈদ, তখন মিয়া, সোহেল আহমদ, হেলাল আহমদ, তেরা মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!