1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 8:17 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

বিয়ানীবাজার লাউতা নন্দিরফুলে বিএনপির উঠান বৈঠক

  • Update Time : Friday, September 26, 2025
  • 111 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারীতে যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নিয়ে কোন ষড়যন্ত্রই সফল হবেনা। শীঘ্রই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। জননেতা তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual6 Ad Code

তিনি বলেন, অবহেলিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমি কুশিয়ারা পাড়ের সন্তান। এই এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিতে প্রেরণা জোগাচ্ছে।

Manual2 Ad Code

তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফুল গ্রামে বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উঠান বৈঠকে উপজেলা, লাউতা ইউনিয়ন ও নন্দিরপুল এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

বিএনপি নেতা মজির উদ্দিন মরাইয়ের সভাপতিত্বে, লাউতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিেেসব উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা কৃষকদলের আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাহতাব উদ্দিন রুবেল ও লাউতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবের আহমদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!