1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:22 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ভারতের লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে ‘জেন জি’ বিক্ষোভ, নিহত ৪

  • Update Time : Thursday, September 25, 2025
  • 103 Time View

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ভারতের লাদাখে রাজ্য মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘জেন জি’ বিক্ষোভ সহিংস রূপ নেয়। লেহ শহরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ৫০-এরও বেশি আহত হয়েছেন।

Manual1 Ad Code

বিক্ষোভকারীরা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় কার্যালয়, হিল কাউন্সিলের সদর দপ্তর ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাটিচার্জ ব্যবহার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি চালাতে হয়েছে।

বিক্ষোভের মূল কারণ লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি। লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স দীর্ঘ চার বছর ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এর আগে অনশন ধর্মঘট ও সম্পূর্ণ বনধের ডাকও দেওয়া হয়েছিল।

Manual3 Ad Code

লাদাখে গত তিন বছর ধরে কেন্দ্র সরকারের শাসনের প্রতি অসন্তোষ বাড়ছে। ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল ও জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পাশের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তবে বিধানসভা নেই এবং রাজনৈতিক শূন্যতা লাদাখবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

Manual7 Ad Code

বিক্ষোভের অন্যতম মুখ পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। গত দুই সপ্তাহ ধরে তিনি অনশনে ছিলেন। তিনি বিক্ষোভের পর অনশন প্রত্যাহার করে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

লেহ অ্যাপেক্স বডি’র যুব শাখার চেয়ারম্যান থুপস্তান সোয়াং জানান, ‘লাদাখে চারটি মূল দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন চালাচ্ছি। সহিংসতায় কিছু ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন। আমরা তাদের রক্ত বৃথা যেতে দেব না। ভবিষ্যতে আরও বড় আন্দোলন হবে।’

Manual2 Ad Code

ভারতের কেন্দ্র সরকার লাদাখের দাবির বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে। আগামী ৬ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, লেহ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!