1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 9:01 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকাল সিলেট জেলা প্রেসক্লাবের শোক

  • Update Time : Monday, September 22, 2025
  • 71 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) আর নেই। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

Manual3 Ad Code

তিনি চার ছেলে, দুই মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন। আজ সোমবার রাত ১০টার সময় নগরীর মাছিমপুর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি :: এদিকে, সাংবাদিক আবুল মোহাম্মদ-এর মরদেহ শ্রদ্ধাঞ্জলী নিবেদনের জন্য বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব সংলগ্ন সমবায় ব্যাংকের সামনে নেওয়া হয়। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ বিদায় জানান। এসময় অনেকে আবেগআপ্লুত হয়ে পড়েন এবং তার স্মৃতিচারণ করে বক্তব্য দেন। পরে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল দৈনিক শ্যামল সিলেট-এর পুরনো কার্যালয়ে। সেখানেও সহকর্মীরা শেষ বিদায় জানান।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক ::-সাংবাদিক আবুল মোহাম্মদ-এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

Manual3 Ad Code

এ শোক বার্তায় তারা বলেন, সাংবাদিক আবুল মোহাম্মদ সিলেটের সাংবাদিকতার এক উজ্বল নক্ষত্র ছিলেন। তার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়। বিশেষ করে সিলেট জেলা প্রেসক্লাব এক নিবেদিত সদস্যকে হারিয়েছে। প্রেসক্লাবে তার শূণ্যতা কোনো কিছুতেই পূরণীয় নয়।

Manual1 Ad Code

শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!