1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 11:34 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : কয়েস লোদী

  • Update Time : Sunday, September 21, 2025
  • 106 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারণ সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের একযোগে কাজ করার মাধ্যমে শিক্ষার মান উন্নত করা সম্ভব।
তিনি বলেন, অভিভাবকদের মোবাইল ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখা, তাদের পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া এবং বিদ্যালয়ের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়া প্রয়োজন। শিক্ষকগণ শুধুমাত্র পাঠদানই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি রবিবার (২১ সেপ্টেম্বর) শাহ খুররম ডিগ্রী কলেজের হল রুমে কলেজের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

কলেজের অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক শফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, কলেজ পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আলী হায়দার ফারুক, রশিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা উসমান গণি, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!