1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 10:29 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যে জব্দ

  • Update Time : Friday, September 19, 2025
  • 77 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার অভিযান চালিয়ে বেশ কয়েকটি চালান জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে গরু থেকে শুরু করে পান পর্যন্ত রয়েছে। তবে কোটি টাকার চালান জব্দ হলেও চোরাচালানের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

 

Manual4 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সূত্র জানায়, গত দুই দিনে প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল অভিযান চালায় সিলেট নগরীর নাইওরপুল এলাকায়।

 

Manual7 Ad Code

অভিযানগুলোতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও পশুর মধ্যে রয়েছে গরু, শাড়ি, কম্বল, টি-শার্ট, ট্রাউজার, পিয়াজ, টমেটো, পান, বিড়ি ও প্রসাধনী সামগ্রী। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচাররোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

এদিকে, শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহলদল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৫টি গরু ও কানাইঘাটের সুরাইঘাট ফাঁড়ির বিজিবি সদস্যরা ২৪০ কেজি জিরা জব্দ করে। জব্দকৃত গরু ও জিরার মূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. জুবায়ের আনোয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!