1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 1:34 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেটে তীব্র লোডশেডিং -সঙ্কট থাকবে আরও কয়েকদিন

  • Update Time : Wednesday, September 10, 2025
  • 102 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: ভয়াবহ লোডশিডিংয়ের কবলে পড়েছে সিলেট। মঙ্গলবার সন্ধ্যা থেকেই নগরের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন। ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তীব্র গরমে লোেশেডিংয়ের কারণে বেড়েছে ভোগান্তি।

Manual1 Ad Code

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিংয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিপিডিবি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

Manual5 Ad Code

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিলেটের কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহ সংকটের কারণে দিনে-রাতে একাধিকবার লোডশেডিং দেওয়া হচ্ছে। জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়লে সংকট কিছুটা কমতে পারে।

পিডিবি সূত্রে জানা গেছে, সিলেটে বিদ্যুতের চাহিদা এখন ৪০ মেগাওয়াটেরও বেশি। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ২৫ দশমিক ৩০ মেগাওয়াট। ফলে প্রতিদিনই ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।

Manual5 Ad Code

পিডিবি জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আম্বরখানা সাবস্টেশনে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। একইসঙ্গে শেখঘাট সাবস্টেশনে ৯ মেগাওয়াট এবং লাক্কাতরা সাবস্টেশনে মাত্র ৩ দশমিক ৩ মেগাওয়াট সরবরাহ করা হয়েছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হচ্ছে। ফলে নগরবাসীর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সররাহ করা সম্ভব হচ্ছে না। এটি কতদিন থাকবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ হলে এ কমে যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!