1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 11:39 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

বড়লেখায় অটোরিকশা চুরি করে পালানোর সময় আটক ২: গণপিটুনিতে একজনের মৃত্যু

  • Update Time : Monday, September 8, 2025
  • 98 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের বড়লেখায় গ্যারেজ থেকে সিএনজি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় দুই চোরকে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয় জনতা। এসময় জনতার পিটুনিতে সুমন আহমদ (২৫) নামের এক চোর নিহত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অন্যদিকে গণপিটুনিতে আহত জাহাঙ্গীর আলম (৩১) নামের অপর চোরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার সময় কৌশলে আরও দুই চোর পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

নিহত সুমন আহমদ সিলেটের মোগলগাঁও ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে এবং আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। বড়লেখা থানা পুলিশ নিহত সুমন আহমদের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (০৮ সেপ্টেম্বর) ভোররাতে অজ্ঞাত চোরেরা বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে থাকা ৫টি সিএনজি চালিত অটোরিকশা হতে ৩টি সিএনজি চালিত অটোরিকশা চুরি করে চার চোর। স্বপন আহমদ খান চুরির ঘটনাটি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে এলাকাবাসী বেরিয়ে ধাওয়া করে ডিমাই ওসমানীবাজার এলাকা থেকে দুইজনকে আটক করেন। এসময় অপর দুই চোর পালিয়ে বেঁচে যায়। বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মুমূর্ষু দুইজনকে উদ্ধার করে থানা পুলিশ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন আহমদকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা সোমবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, ‘সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা দুই চোরকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!