1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 10:03 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি পালিত

  • Update Time : Friday, September 5, 2025
  • 95 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৫ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে সিলেট জেলা বিএনপি।

Manual7 Ad Code

এ উপলক্ষে দুপুর ১২টায় মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে বাদ মাগরিব সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। এ ছাড়া বিকেলে মৌলভীবাজারের একটি অডিটোরিয়ামে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।

কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শমছু ও আবুল হাসনাত, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজিম উদ্দিন, সহ-যুব বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সদস্য আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, সাদিকুর রহমান টিপুসহ অনেকে।

এছাড়া নুরুল আমিন দুলু, মাওলানা নুরুল হক, তারেক আহমদ, সিরাজুল ইসলাম, শফিকুর রহমান, জহির হুসেন, পাবেল রহমান, আরিফ চৌধুরী, মো. শাহিন আহমদ, দিনার আহমদ শাহ, কামাল আহমেদ, রায়হানুল হক, রিয়াদ আহমদ, ডালিম আহমেদ, রাজু আহমেদ, জাহিদ হাসান দিপন, ইউসুফ আলী, গিয়াস উদ্দিন, কছরুজামান কছরুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, এম সাইফুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের রূপকার। তার প্রণীত নীতি ও দূরদর্শিতা আজও জাতির জন্য প্রাসঙ্গিক। প্রজন্মের পর প্রজন্ম তার কর্ম ও আদর্শ থেকে অনুপ্রেরণা পাবে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!