1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 8:24 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

শুটার রিয়াজ’কে রূপগঞ্জ থানায় হস্তান্তর, সন্তানদের মায়ের জিম্মায়‘

  • Update Time : Thursday, September 4, 2025
  • 112 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে বেড়াতে এসে গোয়াইনঘাটে জনতার হাতে থেকে আটক হওয়া রিয়াজুল ইসলাম ওরফে ‘শুটার রিয়াজ’কে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল গোয়াইনঘাট থানায় এসে তাকে নিজেদের জিম্মায় নেয়। এরপর সকাল ১০টার দিকে তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম।

Manual6 Ad Code

ওসি জানান, রূপগঞ্জ থানায় একটি মামলা তদন্তাধীন থাকায় মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হেফাজতে নিয়েছেন।

তিনি আরও জানান, আটক রিয়াজের সঙ্গে থাকা তার দুই শিশু সন্তানকে সকালে তাদের মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

রিয়াজের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক ও বিস্ফোরক মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। পুলিশের নথি অনুযায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও থানায় গত কয়েক বছরে দণ্ডবিধি, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে তার নামে।

এসব মামলার মধ্যে রয়েছে—২০১৮ সালের হত্যাচেষ্টা মামলা, ২০২১ সালের অস্ত্র ও মাদক মামলা, ২০২২ সালের বিস্ফোরক ও অস্ত্র মামলা এবং ২০২৫ সালের সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া একাধিক মামলা।

পুলিশ জানায়, রিয়াজ একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কখনও ‘রিয়াজ’, কখনও ‘শওকত আলী রিয়াজ’, আবার কখনও ‘শুটার রিয়াজ’ নামে পরিচয় দিলেও সব মামলার মূল আসামি একই ব্যক্তি।

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া ২২টি মামলার মধ্যে রয়েছে—অস্ত্র আইনে ৪টি, মাদক আইনে ৩টি, বিস্ফোরক আইনে ৩টি, চাঁদাবাজির ২টি, ডাকাতির ১টি এবং মারামারির ঘটনায় ৯টি মামলা।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের গোয়াইনঘাটে জনতার হাতে ধরা পড়েন শুটার রিয়াজ।

Manual3 Ad Code

জানা যায়, সিলেটের জাফলং বেড়াতে এসেছিলেন রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। পুলিশের চেকপোস্টে সিগন্যাল না মেনে যাওয়ার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে সঙ্গে থাকা দুই শিশু-সন্তানকে গাড়িতে রেখে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় জনতা তাঁকে ধাওয়া করেন। প্রথমে তাঁকে শিশু অপরহরণকারী মনে করছিলেন স্থানীয়রা। আটকের পর তাঁর পরিচয় জানতে পারে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বুধবার জানিয়েছিলেন, রিয়াজ তাঁর দুই সন্তান নিয়ে জাফলং বেড়াতে গিয়েছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও এলাকায় পুলিশ চেকপোস্টে সিগন্যাল দেয়। রিয়াজ তাঁর ব্যক্তিগত গাড়িতে দুই শিশুসন্তান রেখে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয় জানা যায়।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, একটি বাড়ির সামনে আটকের সময় রিয়াজকে মারধর করা হয়। গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান। উত্তেজিত জনতার কবল থেকে তাঁকে রক্ষা করে পুলিশে দেওয়া হয়। প্রথমে তারা পালানোর ঘটনায় অন্য কোনো কাহিনি বলে মনে করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!