1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:23 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গাজা সিটিতে ইসরায়েলের হামলায় সহস্রাধিক ভবন ধ্বংস

  • Update Time : Monday, August 25, 2025
  • 155 Time View

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: গাজা সিটির জেইতুন ও সাবরা মহল্লায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। সংস্থাটি জানায়, ৬ আগস্ট থেকে শুরু হওয়া সামরিক অভিযানের পর এ পর্যন্ত ভয়াবহ এই ধ্বংসযজ্ঞ ঘটেছে।

রোববার (২৪ আগস্ট) এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধার ও সহায়তা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

Manual3 Ad Code

জরুরি সেবাকর্মীরা অসংখ্য নিখোঁজের অভিযোগ পেলেও সাড়া দিতে পারছেন না। অন্যদিকে হাসপাতালে আহত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সংস্থাটি আরও বলছে, মাঠ পর্যায়ের দলগুলোর সক্ষমতা এতটাই সীমিত যে তারা ইসরায়েলের অব্যাহত আক্রমণের মোকাবিলা করতে পারছে না। গাজা শহরে ইসরায়েলি সেনাদের ক্রমাগত অগ্রযাত্রা পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলছে।

Manual2 Ad Code

সিভিল ডিফেন্সের ভাষ্য অনুযায়ী, গাজার উত্তর বা দক্ষিণ- কোথাও এখন আর নিরাপদ আশ্রয় নেই। ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলোতেও নির্বিচারে হামলা চলছে।

Manual7 Ad Code

এদিকে সাবরা এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, পুরো গাজা সিটিকে দখলে নিতে অগ্রসর হচ্ছে ইসরায়েল। এতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!