1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 4:29 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাহায্য না পেয়ে নিজের বাইকে করে নিয়ে গেল স্ত্রীর মরদেহ

  • Update Time : Tuesday, August 12, 2025
  • 110 Time View

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: স্ত্রীকে নিয়ে গরআমের বাড়ি যাচ্ছিলেন স্বামী। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। ছিল ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া। এমন অবস্থায় দিশেহারা স্বামী আশপাশের কোনো সানুষের সাহায্য পাননি স্ত্রীর মরদেহ বহন করার। নিরুপায় স্বামী নিজেরই বাইকে স্ত্রীর নিথর দেহ বেঁধে বাড়ি ফিরেছিলেন।

Manual8 Ad Code

সম্প্রতি, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। এ ঘটনা ঘটেছে ভারতের নাগপুর-মধ্যপ্রদেশ হাইওয়ের দেওলাপার এলাকায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ আগস্ট দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুর গ্রামের দিকে যাচ্ছিলেন অমিত বুমরা যাদব (৩৬) ও তার স্ত্রী জ্ঞ্যায়ার্সি যাদব (৩৫)। দেওলাপারের কাছে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জ্ঞ্যায়ার্সি রাস্তায় পড়ে যান এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় অমিত নিজেও আহত হন।

Manual3 Ad Code

দুর্ঘটনার পর অমিত পথচারীদের কাছে সাহায্য চেয়ে চিৎকার করলেও, ভারি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো গাড়ি থামেনি। কোনো উপায় না দেখে তিনি স্ত্রীর মৃতদেহ মোটরসাইকেলের পেছনে বেঁধে লোনারার দিকে ফিরে আসছিলেন।

Manual7 Ad Code

হাইওয়ের একটি বনাঞ্চলে দুর্ঘটনার খবর পেয়ে দেওলাপার পুলিশ সেখানে পৌঁছালেও কোনো যানবাহন বা আহত ব্যক্তিকে খুঁজে পায়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে পুলিশ তাকে শনাক্ত করে। পুলিশ জানিয়েছে, তারা অমিতকে খুমারি টোল প্লাজার কাছে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু তিনি সেখানে না থেমে চলে যান। পরে পুলিশ তাকে ধাওয়া করে তার বাড়িতে গিয়ে থামে।

Manual7 Ad Code

নাগপুর গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার হর্স এ পোদ্দার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!