1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:24 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সেপটিক ট্যাংক থেকে মানিব্যাগ তুলতে নেমে এক ভাইয়ের মৃত্যু, আরেক ভাই হাসপাতালে

  • Update Time : Thursday, July 31, 2025
  • 320 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে খুঁজতে গিয়ে তার ছোট ভাইও ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল আহমদ (২৭)। তিনি ডোমাবাড়ি এলাকার মজম্মিল আলীর ছেলে ও পেশায় দিনমজুর ছিলেন। আহত হয়েছেন তাঁর ছোট ভাই ইমন আহমদ (২৫)।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে টয়লেটে যান সোহেল। তাঁর কোমরে লুঙ্গিতে গুঁজে রাখা মানিব্যাগ কমোডের ফাঁক দিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে মানিব্যাগটি তুলতে ট্যাংকে নামেন তিনি। অনেকক্ষণ হয়ে গেলেও সোহেল না ওঠায় খোঁজ নিতে ট্যাংকে নামেন ছোট ভাই ইমন। এরপর তাঁদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে রাত ৯টার দিকে জুড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মই ব্যবহার করে ট্যাংকে নেমে দুই ভাইকে উদ্ধার করেন।

Manual4 Ad Code

জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম আহমদ বলেন, দুই ভাই ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual6 Ad Code

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত রঞ্জন দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই সোহেল আহমদ মারা যান। ইমন আহমদ আশঙ্কামুক্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!