1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:27 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার

  • Update Time : Thursday, July 31, 2025
  • 308 Time View

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: গাজায় ইসরাইলি নৃশংসতার মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা দেশ এরই মধ্যে ফিলিস্তিন ভূখণ্ডকে রাষ্ট্র হিসেবস্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যোগ দিল কানাডাও। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ। বুধবার (৩০ জুলাই) এক ঘোষণায় এই কথা জানান তিনি।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘অটোয়া আশা করেছিল, শান্তি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জন করা যাবে, কিন্তু সেই পদ্ধতি ‘আর টেকসই নয়’। কানাডা ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়।’

Manual5 Ad Code

তবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি। কার্নি বলেন, ফিলিস্তিনের ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং কোনো নির্বাচনেও অংশ নিতে পারবে না। এ ছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে বেসামরিকীকৃত হতে হবে অর্থাৎ কোনো সেনাবাহিনী থাকতে পারবে না।

বিশ্লেষকদের দাবি, এই শর্তগুলো ফিলিস্তিনের গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে পারে। তবে কার্নি বলছেন, ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের অর্থ হলো সেই সব মানুষের পাশে দাঁড়ানো যারা সহিংসতা বা সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তিকে অগ্রাধিকার দেয়।’

Manual4 Ad Code

উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে এরই মধ্যে কমপক্ষে ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ এখনো স্বীকৃতি দেয়নি।

Manual7 Ad Code

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন গত মে মাসে জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।

Manual1 Ad Code

একই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যও। মঙ্গলবার (২৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরাইল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!