1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:25 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

  • Update Time : Thursday, July 31, 2025
  • 303 Time View

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিয়াইন নদীর জিরোপয়েন্ট, বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালু বোঝাই ৩৫টি নৌকা ডুবানো, ২০টি বালু বোঝাই নৌকা ধ্বংস এবং ৫টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, থানার এসআই ওবায়দুল্লাহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।

Manual8 Ad Code

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান চালানো হয়েছে৷ অভিযানে ৩৫ টি নৌকা ডুবানো, ২০টি নৌকা ধ্বংস এবং ৫টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!