1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:22 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ওসমানী বিমানবন্দরে দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • Update Time : Thursday, July 31, 2025
  • 234 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

এর আগে দুপুরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের একটি চাকা বদলের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হন দুই টেকনিশিয়ান। তাদের মধ্যে রুম্মান আহমদ (২২) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে।

Manual8 Ad Code

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের পুরনো চাকা খুলে নতুন চাকা বসানোর কাজ করছিলেন ‘সানরাইজ এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা। এ সময় একটি চাকা খোলামাত্র সজোরে গিয়ে ধাক্কা দেয় রুম্মান আহমদ ও এনামুল হক (২৫) নামে আরেক কর্মীকে। সঙ্গে সঙ্গেই চাকা বিস্ফোরিত হয়ে দুজনই গুরুতর আহত হন।

Manual5 Ad Code

আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানকার আইসিইউতে সিট না থাকায় রুম্মানকে স্থানান্তর করা হয় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও আইসিইউ না পেয়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান তিনি।

Manual7 Ad Code

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “টেকনিক্যাল কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমি শুনেছি, আমাদের হেড অফিস (বেবিচক) বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে।”

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!