1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:03 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা

  • Update Time : Thursday, July 31, 2025
  • 312 Time View

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: দখলদার ইসরায়েলের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ)। এ হামলা চালানো হয় মোট পাঁচটি ড্রোন ও একটি প্যালেস্টাইন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। বুধবার (৩০ জুলাই) পৃথক বিবৃতিতে এ দাবি করে গোষ্ঠীটি।

Manual1 Ad Code

বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলা করা হয় ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায়। সেখানে দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়। সব অভিযান সফল হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে।

ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী।

Manual5 Ad Code

এদিকে আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!