1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:10 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট গোলাপগঞ্জ মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : Tuesday, July 29, 2025
  • 117 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট গোলাপগঞ্জের পৌর এলাকার এরাল বিলে রাতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে সৈয়দ মহিউদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিখোঁজ হলে ১৪ ঘন্টা পর মঙ্গলবার সকাল ১১ টার দিকে এরালবিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

Manual3 Ad Code

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

নিহত সৈয়দ মুহি উদ্দিন উপজেলার পৌর এলাকার ঘোগারকুল পূর্বপাড়া গ্রামের সৈয়দ আরমান আলীর ছেলে।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে এরালবিলে মাছ ধরতে যান সৈয়দ মুহি উদ্দিন, খালিক ও লুৎফুর রহমান। একপর্যায়ে তাদের নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলে খালিক ও লুৎফুর রহমান নৌকা ধরে কোনোমতে বিলের পাড়ে উঠতে সক্ষম হন। তবে মুহি উদ্দিন সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন এবং নিখোঁজ হয়ে যান ।

Manual8 Ad Code

পরে রাতভর স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে সকালে ফায়ার সার্ভিসে খবর দেন। মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!