1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 5:53 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

নিউ ইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের বাড়ি মৌলভীবাজারে

  • Update Time : Tuesday, July 29, 2025
  • 95 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে সোমবার (২৮ জুলাই) গুলিবর্ষণের ঘটনায় নিহত এনওয়াইপিডি (নিউইয়র্ক পুলিশ বিভাগ) কর্মকর্তার নাম প্রকাশ হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম (৩৬)। তিনি নিউইয়র্কের ব্রঙ্কসে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

নিহত দিদারুল ইসলামের গ্রামের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া সদর উপজেলায়। তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে ট্রাফিক বিভাগ থেকে নিয়মিত ইউনিটে বদলি করা হয়।

Manual3 Ad Code

সোমবার সন্ধ্যায় তিনি ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বেসরকারি ভবনে সিকিউরিটি ডিটেইলে (অফ-ডিউটি, পেইড ডিউটি) দায়িত্ব পালন করছিলেন। সেখানেই বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান।

Manual3 Ad Code

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে দিদারুল ইসলামকে একজন সাহসী ও দায়িত্ব পরায়ণ অফিসার হিসেবে উল্লেখ করে বলেন, ‘তিনি সেই কাজটাই করছিলেন যা একজন পুলিশ অফিসার হিসেবে তার করার কথা। নিজের জীবন বিপন্ন করে অন্যদের রক্ষা করা।’

Manual6 Ad Code

ঘটনার দিন সন্ধ্যায় ২৭ বছর বয়সী দায়িত্ব পরায়ণ ডেভন তামুরা নামের এক বন্দুকধারী রাইফেল নিয়ে ওই ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এনওয়াইপিডি কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন।

পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পিতা বাংলাদেশে অবস্থান করছেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এবং স্থানীয় কমিউনিটি নেতারা দিদারুল ইসলামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তারা বলেন, ‘তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও কমিউনিটিবান্ধব মানুষ। এমন একজন পুলিশ কর্মকর্তাকে হারানো আমাদের জন্য বড় ক্ষতি।’

Manual8 Ad Code

এদিকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা নিহত কর্মকর্তার পরিবারের পাশে রয়েছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!