1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:41 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট ও সুনামগঞ্জে বাড়তে পারে লোডশেডিং

  • Update Time : Sunday, July 27, 2025
  • 226 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে গত কয়েকদিন ধরেই বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুর্ভোগে পড়েছেন এখানকার বাসিন্দারা। আজ রোববার থেকে সিলেট ও সুনামগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট আরও বাড়তে পারে বলে জানা গেছে।

সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ কেভি পাওয়ার স্টেশনের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি প্রায় ১১ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। একারণে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে কুমারগাও বিদ্যুৎকেন্দ্রটি। কবে নাগাদ এটি সচল হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, “সিলেট বিভাগে দৈনিক চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ৫০০ মেগাওয়াট।”

Manual3 Ad Code

এদিকে, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় বিদ্যুৎচাহিদা কম ছিল, তাই ঘাটতি ততটা চোখে পড়েনি। কিন্তু রোববার থেকে অফিস-আদালত খুললে পরিস্থিতি হঠাৎ করেই অবনতির দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code

সিলেট নগর এবং আশেপাশের এলাকায় ইতোমধ্যে দিনে ৬–৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ি, হাসপাতাল, স্কুল-কলেজ এমনকি ব্যবসা-বাণিজ্যেও ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। লো ভোল্টেজের কারণে অনেক এলাকায় বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিউবো সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, ঢাকা থেকে হঠাৎ করে লোড ফিকুয়েন্সি ডাউনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এর উপর নিজেদের উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং এড়ানো সম্ভব হচ্ছে না।

Manual5 Ad Code

বিদ্যুৎকেন্দ্র সচল না হওয়া পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ জেলাবাসীকে দৈনিক একাধিকবার বিদ্যুৎবিচ্ছিন্ন থাকতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!