1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 8:24 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

বড়লেখা সীমান্তে ২৪ ঘন্টায় ২ দফা পুশইন : ১৬ জনকে পাঠালো ভারত

  • Update Time : Sunday, July 27, 2025
  • 217 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: বড়লেখার কুমারশাইল ও নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে শুক্রবার ও শনিবার দুদফায় ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। গত শনিবার ভোরে ১১ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে আটক ৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, কুমারশাইল সীমান্ত থেকে পুশইন করা ৫ বাংলাদেশিকে শুক্রবার সকালে আটক করে বিজিবি লাতু বিওপির সদস্যরা। তারা হলেন- মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার কামার খাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মো. মোরছালিন (২৫), কুলাউড়া উপজেলার শিকাড়িয়া গ্রামের রইছ আলীর ছেলে মো. সুমন আহমদ (২০), মরইছড়া গ্রামের নানু মিয়ার ছেলে মো. মন্টাই মিয়া (১৯), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের ফিরোজ আহমদের মেয়ে রিতু আহমেদ (৩৬) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. রুহুল আমিন (২২)।

Manual6 Ad Code

অন্যদিকে শনিবার ভোরে নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সন্দেহজনক অবস্থানের কারণে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার আটক ৫ জনের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ায় পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার আটক ১১ জনের তথ্য যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার বিকালে জিডি মূলে বিজিবির থানায় সোপর্দ ৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!