1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 10:01 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদশের স্বাধীনতার পক্ষে সিলেট বুক চিতিয়ে লড়াই করেছে-নাহিদ

  • Update Time : Friday, July 25, 2025
  • 457 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীর নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন।
তিনি শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্টিত পথসভায় এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক শুরুতে সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, প্রিয় সিলেটবাসী, আপনারা কি ভালো আছেন?

Manual5 Ad Code

এরপর তিনি বলতে শুরু করেন, যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানে এবং বাংলাদশের স্বাধীনতার পক্ষে সিলেট বুক চিতিয়ে লড়াই করেছে। জনগনের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। ৪৭ সালে সিলেটবাসী পূর্ববঙ্গের সাথে থাকার রায় দিয়েছিলেন। কিন্তু সিলেটবাসীকে সেই বৃটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও ঠকানো হয়েছিল। গ্যাস, বালু পাথরসহ সিলেটের খনিজ সম্পদ থেকে সিলেটবাসীকেই বঞ্চিত করা হয়েছে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর মূল্যবান অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটিএম তুরাবসহ এই সিলেট জেলার ১৭ জন মানুষ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন। আমরা সেইসব শহিদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।

তিনি বলেন, লন্ডনে বাঙ্গালীদের অধিকাংশই হচ্ছেন সিলেটী। আপনারা যেমন লন্ডনকে জয় করেছেন তেমনি জয় করেছেন এই সিলেটকে। আমাদের প্রবাসী ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা তাদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশী হবেন।

Manual6 Ad Code

তিনি বলেন, তেল গ্যাস খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট। সিলেটকে একটি আদর্শ শিল্পনগরী হিসাবে গড়ে তুলতে হবে। সিলেটের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। বিচার সংস্কার নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। সেই সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথাও থাকবে। আগামীতে আমরা শহিদ মিনারে জড়ো হচ্ছি জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাল্লাহ আমরা তা আদায় করে নিবো।

Manual1 Ad Code

তিনি বলেন, আমরা আগস্টের ১৬ তারিখে শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের জন্য জড়ো হবো। ইনশাল্লাহ নতুন সংবিধান ও জুলাই সনদ আমরা আদায় করে ছাড়বো।সিলেট ভ্রমণ গাইড

Manual5 Ad Code

নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ মাদ্রাসর শিক্ষার্থীরা যেভাবে সমর্থন দিয়েছিল, তা বাংলাদেশকে অনুপ্রাণীত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি গঠিত হয়েছে। সেখানে আপনাদের এলাকার সন্তান অর্পিতা এহতেশাম জুনায়েদ ভাই আছেন। তারা এখানে এনসিপিকে শক্তিশালী করছে। সিলেটের আনাচে কানাচে আজ জনতার ভীড়। আপনারা দেখিয়ে দিয়েছেন আগামীতে সিলেট হবে এনসিপির দুর্গ।

এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী. মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা দাশ, সিলেটের মুখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের মূখ্য নেতা ডা. এহতেশাম, জুলাই অভুত্থানের স্লোগান মাস্টার বাকের, সিলেটের নেতা ডা. আব্দুল্লাহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!