1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 7:25 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সুনামগঞ্জে লেগুনা-অটোরকিশা সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৬

  • Update Time : Thursday, July 24, 2025
  • 286 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ও অপরজন মধ্যবয়স্ক লোক।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৬ জন আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি নাম্বারবিহীন লেগুনা এবং বিপরীতমুখী দিরাইগামী একটি অনটেস্ট সিএনজির মধ্যে গাগলী গ্রামের আনজু মিয়ার বাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দোয়ারাবাজার উপজেলার ঢুলপশী গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫)। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর চার মাস বয়সী কন্যা হুমায়রা।

অন্যান্য আহতরা হলেন- দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের সারত দাসের ছেলে জ্যোতিষ দাস (২৬), একই উপজেলার সাদিরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান (৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আব্দুল হাসিমের মেয়ে সুফিয়া (১৮), শান্তিগঞ্জ উপজেলার বগলাখারা গ্রামের নূর ইসলামের ছেলে নাসির উদ্দিন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল (২৫), এবং নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া (৪০)। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একটি শিশু মারা যায়। এছাড়া ছয়জন আহত অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!