1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 7:17 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

  • Update Time : Wednesday, July 23, 2025
  • 162 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই ৪ নারী ও ১ পুরুষ এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১ নারীর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

Manual4 Ad Code

দুর্ঘটনায় আহত ২ জন (১ পুরুষ ও ১ নারী) অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নাধীন রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর থেকে ঢাকাগামী হাইয়েস মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে তাকালেই দেখা যায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। কাছে গিয়ে দুই জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি।

Manual6 Ad Code

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩ টি লাশ উদ্ধার করে। এ সময় জীবিত উদ্ধার করা হয় আরও ৩ জনকে। যাদের একজন হাসপাতালে যাওয়ার পর ওখানেই মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে হতাহতদের বাড়ি নাটোর জেলাতেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!