1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 1:17 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

গোলাপগঞ্জে ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে মতবিনিময়

  • Update Time : Sunday, July 20, 2025
  • 115 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু গণতন্ত্র নয়, দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে বিএনপি অঙ্গিকারাবদ্ধ। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগ জাতির জন্য প্রেরণাদায়ক। দেশের শিক্ষা ব্যবস্থায় চব্বিশের গণঅভ্যুত্থানকে সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

Manual4 Ad Code

তিনি রবিবার (২০ জুলাই) গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে অবস্থিত ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন শেষে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মতবিনিময়কালে শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে গিয়ে তিনি বিএনপির যুগোপযোগি পরিকল্পনার কথা তুলে ধরেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আব্দুল মালিক লাল, প্রিন্সিপাল আজম আলী, ভাইস প্রিন্সিপাল আলাউদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এম এ ছায়াদ, পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মাসুদ আহম মিল্লু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদুল হাসান বাচ্চু, শেখ মখবিল আলী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য জিয়াউল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!