1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 1:16 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

জুলাই আন্দোলনে হামলা: সিলেটে আওয়ামী লীগের ৫ নেতা জেলহাজতে

  • Update Time : Thursday, July 17, 2025
  • 132 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটের গোলাপগঞ্জের আওয়ামী লীগের পাঁচ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৬ জুলাই) হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষে তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ।

Manual3 Ad Code

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তারা।

Manual6 Ad Code

জানা গেছে, এই পাঁচ নেতার বিরুদ্ধে জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলা রয়েছে। এজাহারভুক্তরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিয়ম অনুযায়ী বুধবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!