1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 7:46 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেট অঞ্চল জামায়াতের প্রস্তুতি সভা

  • Update Time : Saturday, July 12, 2025
  • 154 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত দেশে সন্ত্রাস, চাঁদাবাজী ও অরাজকতা চলতে পারেনা। সকল অন্যায় অবিচার জুলুম নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের সার্থে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ঘোষিত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনের জন্য টার্নিং পয়েন্ট। উক্ত সমাবেশে সিলেটের জনশক্তির সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। শহর, গ্রাম, পাড়া-মহল্লায় ব্যাপকহারে গণসংযোগ বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবীতে স্বোচ্চার হতে হবে। তিনি শনিবার (১২ জুলাই) সিলেট অঞ্চল জামায়াতের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলা বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ও সুনামগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!