1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 22, 2026, 10:38 pm
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা-পাসের হারে ছেলেরা

  • Update Time : Thursday, July 10, 2025
  • 189 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: এবারের এসএসসি পরীক্ষায় (২০২৫) সিলেট শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রীরা এগিয়ে। তবে পাসের হারের ক্ষেত্রে সামান্য হলেও এগিয়ে আছে ছেলেরা।

এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ১ লাখ ২ হাজার ২১৯ জন। এদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৮০৪ জন ও ছাত্রী ৬০ হাজার ৪১৫ জন।

Manual3 Ad Code

ছাত্রদের মধ্যে পাস করেছে মোট ২৮ হাজার ৬৪৮ জন। আর ছাত্রীদের মধ্যে মোট পাস করেছে ৪১ হাজার ৪০৭ জন। মোট পাসের ক্ষেত্রে ছাত্রীরা এগিয়ে থাকলেও শতকরা পাসের হারে সামান্য হলেও এগিয়ে ছাত্ররা। ছাত্রদের মধ্যে পাসের হার ৬৮ দশমিক ৬২ ও ছাত্রীদের মধ্যে পাসের হার ৬৮ দশমিক ৫৪।

Manual7 Ad Code

এদিকে পাসের হারে ছাত্ররা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ কিন্তু এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ১ হাজার ৮২৩ জন। আর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ১ হাজার ৭৯১ জন।

Manual2 Ad Code

গত বছরও (২০২৪) সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এ এগিয়ে ছিলেন মেয়ের। সেবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছিলেন ২ হাজার ৬১৬ জন। আর ছাত্রী ছিলেন ২ হাজার ৮৫৫ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। বোর্ড সরবরাহকৃত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!