1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 7:38 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেটে জটিল মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ

  • Update Time : Thursday, July 10, 2025
  • 172 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম” এর আওতায় ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোকে প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির তার বক্তব্যে উল্লেখ করেন, “এই কর্মসূচির মাধ্যমে মোট ৫০০ জন রোগীকে আড়াই কোটি টাকা বিতরণ করা হবে। ইতিমধ্যে ৩৫০ জন রোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ধারাবাহিকভাবে তাদের চেক প্রদান শুরু হয়েছে। বাকি ১৫০ জনের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান।”

Manual8 Ad Code

সিলেট জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ আব্দুর রফিক জানান, “সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে সিলেটে এখন পর্যন্ত ৪,৯৬৯ জনের চেক শতভাগ বিতরণ করা হয়েছে। এই ছয়টি জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে থাকেন। পঞ্চাশ হাজার টাকার এই সহায়তা তাদের জন্য আশার আলো বয়ে এনেছে।”

Manual4 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সহযোগী অধ্যাপক ও নাক-কান-গলা হেড-নেক বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাইম এবং সমাজসেবা অফিসার জাহানারা বেগম। সকলেই এই উদ্যোগকে দীর্ঘমেয়াদী চিকিৎসা সংগ্রামে রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!