1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 7:45 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

এম এ হক ছিলেন বিএনপির আপোষহীন কণ্ঠস্বর: ইমদাদ হোসেন চৌধুরী

  • Update Time : Sunday, July 6, 2025
  • 211 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, এম এ হক ছিলেন সিলেটের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। আওয়ামী লীগ সরকার তার ওপর একের পর এক হামলা, মামলা, নির্যাতন ও পুলিশী হয়রানি চালালেও তিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি। তিনি ছিলেন বিএনপির দুঃসময়ের কণ্ঠস্বর এবং গণতন্ত্র ও দলের আদর্শের প্রতি আজীবন নিবেদিত একজন সংগ্রামী নেতা।
শুক্রবার (৪ জুলাই) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রবীণ বিএনপি নেতা এম এ হক এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এম এ হক এর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও পুলিশী নির্যাতন হয়েছে। তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। তারপরও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে তাকে কোনোদিন সরানো যায়নি। বরং তিনি নেতাকর্মীদেরকে প্রেরণা দিতেন, শক্তি জুগাতেন। তিনি বলেন, এম এ হক শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন দলের প্রতিটি নেতাকর্মীর অভিভাবক। সিলেট বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরে মহানগর বিএনপির নেতৃবৃন্দ মরহুম এম এ হক এর ছেলে ব্যারিস্টার রিয়াছত আজিম এর সাথে কিছুটা সময় কাটান এবং পারিবারিক খোঁজখবর নেন। ব্যারিস্টার রিয়াছত আজিম এসময় সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পিতার জন্য দোয়া প্রার্থনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি সহ সভাপতি রহিম মল্লিক, মুফতি নেহাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষন সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ শিল্প সম্পাদক জম জম বাদশাহ, নির্বাহী কমিটির সদস্য ইফতেখার আহমদ পাবেল, সুহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!