1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 9:05 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

ছাত্রদল নেতা লিটন এর মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

  • Update Time : Wednesday, July 2, 2025
  • 383 Time View

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: কারান্তরীণ, বিগত আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার সাজানো মাদক মামলায় আটক নির্যাতিত সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনকে মুক্তি দিতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দ্বারা সাজানো মিথ্যা মামলায় ফরমায়েশি মৃত্যু দন্ড রায় স্থগিত করে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা ছাত্রদলনেতা লিটনকে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।
বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় জাফলং মামার বাজার পয়েন্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলনেতা লিটনের মুক্তির দাবিতে এক
বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মামার বাজার পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। যুব নেতা গফুর আল মামুনের সভাপতিত্বে ও পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের সঞ্চালনায় বক্তরা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানান। রাজনৈতিক প্রতি হিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ,যুব নেতা আব্দুর রহিম, পূর্ব জাফলং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান আলী প্রমুখ।বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামী-কে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় বিজ্ঞ আদালত বিগত ২০২৩ সালের ৫ ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করেন এবং ২ জন আসামী-কে খালাস প্রদান করে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!