1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:25 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

দেশের অর্থনীতির সৃজনশীলতা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে : সিলেটে আমির খসরু

  • Update Time : Saturday, June 28, 2025
  • 388 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিলো তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে।তিনি বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।

Manual4 Ad Code

শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগের মত রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে।

Manual2 Ad Code

ক্ষমতায় আসলে মাসে ১ লাখ মানুষের কর্মসংস্থানের করার কার্যক্রম হাতে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দেড় বছরে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা বিএনপির।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরের আয়োজনে এ অনুষ্টানে সিলেটের ও জাতীয় অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Manual2 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!