1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:52 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সুনামগঞ্জ দিয়ে আরও ২০ জনকে পুশইন, একদিনে ফেরত এলেন ৩৯

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 549 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ডেস্ক :: সুনামগঞ্জের নোয়াকোট সীমান্তের বাগানবাড়ী এলাকা দিয়ে বুধবার ভোরে আরও ২০ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। এনিয়ে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে একদিনে ফেরত এলেন ৩৯ জন। তাদেরও আটক করে বিজিবি। বিজিবি জানায়, সুনামগঞ্জ থেকে আটককৃতরা ৩ টি পরিবারের সদস্য। তাদের মধ্যে ৬ জন পুরুষ, নারী ৮ জন ও শিশু ৬ জন। এদের মধ্যে ১৯ জন কুড়িগ্রাম জেলার এবং পাবনা জেলার ১ জন।

Manual5 Ad Code

একইদিনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৯ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪শে জুন) ভোরে বিএসএফ ৪ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারীপুরুষ ও শিশুকে পুশইন করে বাংলাদেশে পাঠানো হয়েছে।

পরে মিনা টিলা বিওপির টহল টিম তাদের আটক করে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং ইতিপূর্বে অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিলো বলে জানায়।

Manual6 Ad Code

বিজিবি সূত্রে আরো জানা যায়, আটককৃতদের মধ্যে ৩টি পরিবারে মোট ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম বলে নিশ্চিত হওয়া গেছে।

Manual2 Ad Code

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৯ জন নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নিকটস্হ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!