1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 4:29 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে এক কাতারে বিএনপি-জামায়াত-এনসিপি

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 233 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় সিলেটের পাথর কোয়ারিগুলোর ইজারা প্রদান বন্ধ রখেছে সরকার। এসব বন্ধ কোয়ারি চালুর দাবি দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। এবার একাট্টা তাদের সাথে সংহতি জানালেন সিলেটের বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

মঙ্গলবার (২৪ জুন) সকালে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রঙ্গনে বন্ধঘোষিত পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন করে ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির মানববন্ধন কর্মসূচিতে বিএনপি-জামায়াত-এনসিপির নেতারা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে পাথরমহাল খুলে দেওয়ার দাবি জানান।

Manual7 Ad Code

মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে বলা হয়, পাথরমহাল খুলে দেওয়ার ঘোষণা না দিলে ২৮ জুন থেকে সিলেটের সকল পাথর ও বালুমহাল থেকে ৪৮ ঘণ্টা লোড-আনলোডে কর্মবিরতি, ৩০ জুন থেকে সিলেট জেলার সকল পণ্যপরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি এবং ২ জুলাই থেকে সিলেট জেলায় সকল প্রকার পণ্যপরিবহন ও গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।

সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক শ্রমিক অংশ নেন।

ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার আহ্বায়ক নাজিম উদ্দিন সাহান, এনসিপির মহানগর শাখার আহ্বায়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন।

Manual2 Ad Code

বিএনপি-জামায়াত ও এনসিপির নেতারা মালিক-শ্রমিক সংগঠনের ঘোষিত কর্মসূচির সঙ্গে আনুষ্ঠানিক একাত্মতা প্রকাশ করে অবিলম্বে পাথরমহাল খুলে দেওয়ার দাবি জানান। তারা বলেন, অন্যথায় যে কোনো অরাজক পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজের সঞ্চালনায় সমাবেশে পর্যায়ক্রমে বক্তব্য দেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রুহুল আমীন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতারা।

Manual7 Ad Code

সমাবেশ শেষে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন ও সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি হলো- ২৮ জুন থেকে সিলেটের সকল বালু-পাথরমহাল থেকে ৪৮ ঘন্টা লোড-আনলোডে কর্মবিরতি, ৩০ জুন থেকে সিলেট জেলা সকল পণ্যপরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ও ২ জুলাই থেকে সিলেট জেলায় সকল পণ্যপরিবহন এব গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজ বলেন, ‘পরিবেশ রক্ষার দোহাই দিয়ে বন্ধ রাখা সিলেটের পাঁচটি পাথরমহাল খুলে দেওয়ার দাবিতে ‘‘সিলেট জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’’ নামের সংগঠনটি ১৮ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ জ্বালানি উপদেষ্টা গত ১৪ জুন জাফলং ঘুরে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের পাথরমহাল (কোয়ারি) আর লিজ দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এতে আমরা ব্যথিত ও হতাশ হয়েছি।’

তিনি বলেন, ‘সিলেটের কোটি মানুষের জীবন-জীবিকা নির্বাহে পাথরমহাল ইজারার স্থগিতাদেশ প্রত্যাহারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলনও হয়েছে। দাবির প্রতি এবারই প্রথম রাজনৈতিক দলের একাত্মতায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

পাথরমহালে বোমা মেশিনসহ বিভিন্ন যন্ত্র দিয়ে পাথর উত্তোলনে একের পর এক শ্রমিক নিহত ও পরিবেশ ধ্বংস হওয়ায় প্রথমে জাফলং সংকটাপন্ন ঘোষণা দিয়ে ইজারা কার্যক্রম বন্ধ করা হয়। এরপর করোনাকালে বাকি চারটি মহলের ইজারা স্থগিত করে পাথর উত্তোলন সম্পূর্ণ বন্ধ করা হয়। অন্তবর্তী সরকার আমলে সারা দেশের সঙ্গে সিলেটের পাথরমহালের ইজারা কার্যক্রম শুরু করা হলে পরিবেশ ও খনিজসম্পদ মন্ত্রণালয়েল বৈঠকে সিলেট বিভাগের পাঁচটি মহাল ইজারা বন্ধ করা হয়।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!